1 Answers

আফজাল পার্থিব লোভ-লালসা ও স্বার্থ রক্ষার জন্য অপরের অকল্যাণ ও অমঙ্গল করতে পিছপা হয় না। সে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা করে বেড়ায়। এমনকি তার কথা ও কাজে মিল নেই। আফজালের উক্ত কার্যাবলির দ্বারা নিফাকি প্রকাশ পেয়েছে। যার মধ্যে নিফাকি থাকে তাকে মুনাফিক বলা হয়।

নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে।

আল্লাহ তায়ালা বলেন - وَاللهُ يَشْهَدُ إِنَّ الْمُنْفِقِينَ لَكَذِبُوْنَ 

অর্থ : "আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী।" (সূরা আল-মুনাফিকুন : ১)

মুনাফিকরা ভিতরে এক আর বাইরে অন্য রকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না। বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। মুনাফিকদের করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্নস্তরে থাকবে।” (সূরা আন-নিসা: ১৪৫)

ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর। কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসুলুল্লাহ (স.)-এর যুগেও মদিনাতে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

সুতরাং আমরা নিফাকী থেকে ইমানকে রক্ষা করব, ইসলাম ও মুমিনের দুশমনি হতে বিরত থাকব এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাব।

4 views

Related Questions