1 Answers
উদ্দীপকে তাপস রায়ের মধ্যে আদর্শ নেতার বিভিন্ন ধরনের গুণ প্রকাশ পেয়েছে।
একজন আদর্শ নেতা বহুবিধ গুণের অধিকারী হন। এর কতকগুলো তিনি জন্মসূত্রে পেয়ে থাকেন, আবার কতকগুলো চর্চার মাধ্যমে অর্জন করেন। আর এসব গুণ যার মধ্যে সর্বাধিক পরিমাণে দেখা যায় তিনিই আদর্শ নেতা।
উদ্দীপকে আল-বাংলা ব্যাংকের কাশিমপুর শাখার ব্যবস্থাপক জনাব তাপস রায়। নেতা হিসেবে তাপস রায়ের সিদ্ধান্তের ওপরই দলীয় কার্যক্রম নির্ভর করে। তিনি দলের অন্য সদস্যদের প্রভাবিত ও প্ররোচিত করে কাজ আদায়ের চেষ্টা করেন। আবার তার বিচক্ষণ ও গভীর বিস্তৃত জ্ঞানের অধিকারী হওয়ার প্রয়োজন। এক্ষেত্রে একজন আদর্শ নেতার অবশ্যই সহযোগিতা ও উৎসাহের সাথে কাজ করার মানসিক ইচ্ছাশক্তি থাকতে হয়। এক্ষেত্রে জনাব তাপস রায় সহনশীল ও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। তিনি অন্যায়, অবিচার, পক্ষপাতিত্ব ইত্যাদির উর্ধ্বে সু-বিচার প্রতিষ্ঠা করেন। এতে কর্মীরা ভুল করলেও, তিনি উত্তেজিত না হয়ে সময় নিয়ে তাদের বোঝান এবং সংশোধনের ব্যবস্থা করেন। অর্থাৎ নেতা হিসেবে জনাব তাপস রায় যেকে নো পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হন।
পরিশেষে বলা যায়, জনাব তাপস রায় শাখা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের অন্যান্য কর্মীদের সাথে পিতৃসুলভ আচরণ করেন এবং তার আদর্শ ও গুণাবলির মাধ্যমে তিনি একজন আদর্শ নেতা হিসেবে বিবেচিত হন।