1 Answers
গর্ভাবস্থায় রিমিকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। গর্ভাবস্থায় সামান্য অবহেলা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। রিমিকে বিশ্রাম ও স্বাস্থ্যবিধি পালনের যেসব নিয়ম মেনে চলতে হবে তা হলো-
শ্রম ও বিশ্রাম: রিমিকে শ্রম ও বিশ্রামের মধ্যে সমতা রক্ষা করতে হবে। রক্ত চলাচল ও কোষ্ঠ নিয়মিত রাখার জন্য, অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা সুষ্ঠু রাখার জন্য নিয়মিত শ্রমের প্রয়োজন। সংসারের কাজকর্মে কোনো ভারি কাজের পর হালকা কাজের ব্যবস্থা করা, সময় ও কাজের তালিকা প্রণয়ন করে কাজ করা ইত্যাদি নিয়মিত পালন করলে দেহ ও মন প্রয়োজনীয় বিশ্রাম পাবে এবং ক্লান্তি ও অবসাদ দূর হবে। তবে প্রথম তিন মাস তাকে কোনো ভারি কাজ হতে বিরত থাকা উচিত।
স্বাস্থ্যবিধি পালন: গর্ভাবস্থায় রিমিকে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। যেমন- নিয়মিত গোসল করা, কোষ্ঠ পরিষ্কার করা, পরিষ্কার- পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দাঁত, মুখ পরিষ্কার রাখা। গর্ভবতী মায়ের সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্যবিধি পালন করা প্রয়োজন।
এভাবে বিশ্রাম ও স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে রিমি তার শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবে।