1 Answers
উদ্দীপকে শিশু বিশেষজ্ঞ শিমলাকে বুকের দুধ পান করানোর নিয়ম বলে দেন। বুকের দুধ পান করানোর জন্য শিমলাকে একটা তালিকা বা রুটিন মেনে চলা ভালো। এতে শিশু নিয়মমাফিক দুধ পাবে বলে তার হজম ক্রিয়া স্বাভাবিক থাকবে এবং আগে থেকে রুটিন জানায় মাও মানসিক দিক দিয়ে দুধ দেবার জন্য প্রস্তুত থাকবে, মায়ের দুধও চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে নিঃসরিত হবে।
দুধ দেবার সময়ে শিমলার আসনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটি আরামদায়ক হেলানো চেয়ার বা দেয়ালে বালিশে ঠেস দিয়ে শিশুকে কোলে নিয়ে দুধ দেওয়া যায়। রাত্রিবেলা শোয়া অবস্থায়ও তিনি দুধ দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে স্তনের ভার যেন শিশুর নাকের উপর না পড়ে। ২/৩ মাস বয়স পর্যন্ত শিশু কাঁদলেই দুধ দেওয়া যেতে, পারে। স্তন দুধে ভারি হয়ে উঠলেই শিশুকে দুধ দেওয়া উচিত। ৩/৪ মাস বয়স হতে ৩/৪ ঘণ্টা পর পর দৈনিক ৫-৬ বার দুধ দেওয়া যায়। দুধ খাওয়ানোর আগে ও পরে স্তনের বোটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। যদি কোনো শিশু প্রথমাবস্থায় বুকের দুধ খেতে আগ্রহ না দেখায় তবে তাকে জোর করা উচিত নয়। দুধের সরবরাহ ঠিক রাখার জন্য উভয় স্তনই ব্যবহার করা ভালো। ১৫-২০ মিনিট দুধ খাওয়ানোর পর শিশু ঘুমিয়ে পড়লে বুঝতে হবে যে তার ক্ষুধা নিবৃত্ত হয়েছে।
উপরিউক্ত নিয়ম মেনে চললে তার বাচ্চাটির শারীরিক সমস্যা অনেকটা কমে যাবে।