1 Answers
শিমলা বিশেষজ্ঞের কাছে মায়ের দুধের গুণাগুণ সম্পর্কে জেনেছে। নৃত্যশিল্পী শিমলার সন্তান হওয়ার পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। সে তার মেয়েকে বুকের দুধ পান না করিয়ে বোতলের দুধ পান করায়। এতে শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয়। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি শিমলাকে বলেন যে, শিশুর বৃদ্ধির জন্য মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই সুষম খাদ্য।
- মায়ের দুধের প্রোটিনের ছানা মিহি ও সূক্ষ্ম দানাদার হয়। এ ছানা সহজেই হজম হয়।
- মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকায় দুধ মিষ্টি হয়।
- মায়ের দুধে অসম্পৃক্ত স্নেহজ এসিডের পরিমাণ বেশি থাকে। তাই এসব শিশুর স্বাস্থ্য ভালো থাকে।
- মায়ের দুধের সবচেয়ে প্রধান উপকারিতা হচ্ছে এ দুধে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবিন থাকে, যা শিশুকে নানা রোগ হতে প্রতিরক্ষা দান করে। মায়ের দুধে লালিত শিশুদের মধ্যে ডায়রিয়া, পেটের অসুখ বা এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে।
- দুগ্ধদানকারী মায়ের জরায়ু ও স্তনের ক্যান্সার হওয়ার আশঙ্কা কম থাকে।
- এছাড়া মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর মধ্যে মনস্তাত্ত্বিক বন্ধন তৈরি হয়।
উপরিউক্ত গুণাগুণগুলোই শিমলা বিশেষত্বের কাছ থেকে জানতে পেরেছিল।
5 views
Answered