1 Answers
যথাযথ পরিচর্যা ও অঙ্গজ ছাঁটাইয়ের মাধ্যমে আকবরের কুল বাগানে ভালো ফলন হওয়ায় ফল বিশেষজ্ঞ সন্তোষ প্রকাশ করেন। আমাদের দেশের অধিকাংশ ফলচাষির ফল চাষ সম্পর্কে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান না থাকায় তারা ভালো ফলন পান না। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন পোকা ও রোগের দ্বারা অনেক ফল ক্ষতিগ্রস্ত হয়। আবার সঠিক পরিচর্যার অভাবে যথেষ্ট ফলনও হয় না।
এক্ষেত্রে কুলচাষি আকবর অন্য কুলচাষিদের জন্য আদর্শস্বরূপ। কারণ তিনি তার কুল বাগানের সঠিক পরিচর্যা ও সঠিক নিয়মানুযায়ী অঙ্গজ ছাঁটাই করেছেন। এতে করে তার কুল বাগানে প্রচুর কুল ধরেছে যার গুণগত মানও যথেষ্ট ভালো। ফলে কুলচাষি আকবর লাভবান হয়েছেন। আকবরের এই সফলতা দেখে ফল বিশেষজ্ঞ তার প্রশংসা করেছেন এবং অন্য কুলচাষিদের আকবরের কার্যক্রম অনুসরণ করার পরামর্শও দিয়েছেন।
আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফল বিশেষজ্ঞের মন্তব্য যথোপযুক্ত ছিল এবং তা অন্য কুলচাষিদের উৎসাহিত করতেও সহায়ক ছিল।