1 Answers
আবিরের মধ্যে আচরণগত সমস্যা দেখে তার চাচা মন্তব্য করেন যে, বিকাশের প্রতিটি পর্যায়েই বিপত্তির আশঙ্কা বিদ্যমান। তার মন্তব্যটি আমি যথার্থ বলে মনে করি।
বিপত্তি স্বাভাবিক চলার পথে অন্তরায়। কিছু বিপত্তি পরিবেশগত কারণে আবার কিছু বিপত্তি আকস্মিকভাবে ঘটতে পারে। যেমন- শিশু যদি অযত্ন, অবহেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লালিত-পালিত হয়। তবে নানা বিপত্তি দেখা দিতে পারে। এছাড়া হঠাৎ আঘাত পাওয়ার জন্যও বিপত্তি হতে পারে।
আবিরের বয়স ১৪ বছর। সে তারুণ্যে অবস্থান করছে। গৃহের প্রতিকূল পরিবেশ তার মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। সে একটুতেই মেজাজ দেখায়, উত্তেজিত হয়ে পড়ে। তার বিকাশে পারিবারিক এসকল বিপত্তিগুলো বাধার সৃষ্টি করছে। বিকাশের যেকোনো পর্যায়ে এই বিপত্তি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে যা শিশুর জীবনকে বিপন্ন করে। তাই এই বিপত্তি সম্পর্কে আগে থেকেই শিশুর পিতামাতাকে সতর্ক থাকতে হবে। যদি আবিরের পরিবারে এসকল বিষয়গুলো চলমান থাকে তবে আবির এক সময় মানসিক, আবেগীয় ও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সতর্কতা শিশুকে অনেক দুর্ঘটনা হতে রক্ষা করে। আবিরের চাচাও একারণেই তার পিতামাতাকে সতর্ক করেছিলেন। তাই বলা যায়, আবিরের চাচার মন্তব্যটি যথার্থ