1 Answers

মি. বিজয়ের তৈরিকৃত যন্ত্রটি মি. হাবিবের ন্যায় আইনগত সুরক্ষা প্রাপ্তির যোগ্য নয়।

ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। তাদেরকে এ প্রতারণার ফাঁদ হতে উদ্ধারের লক্ষ্যে উদ্ভাবন করা হয়েছে পেটেন্ট। ব্যক্তি কর্তৃক নতুন কোনো উদ্ভাবিত জিনিস, বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার সরকার কর্তৃক অনুমোদনকৃত একচ্ছত্র অধিকারকে পেটেন্ট বলে।

মি. হাবিব প্রথমত তার আবিষ্কৃত যন্ত্রটির আইনগত সুরক্ষা হিসেবে পেটেন্ট সনদ সংগ্রহ করেছেন। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন। এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন। পেটেন্ট হলো মেধা বা মনন দ্বারা সৃষ্ট কাজের স্বীকৃতি।

উদ্দীপকে মি. হাবিব স্বল্পমূল্যে বিদ্যুৎ উৎপাদনের একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তিনি তার আবিষ্কারের ওপর স্বার্থ সংরক্ষণের জন্য আইনগত সুরক্ষা নিয়েছেন। এতে তিনি সফল হয়েছেন। তার এই সাফল্যে উৎসাহিত হয়ে তার বন্ধু মি. বিজয়, মি. হাবিবের ধারনার ওপর ভিত্তি করে বিদ্যুৎ উৎপাদনের আরও উন্নত একটি যন্ত্র তৈরি করেন। মি. বিজয় তার আবিষ্কারের আইনগত সুরক্ষার জন্য আবেদনের চিন্তা করছেন। যেহেতু পেটেন্ট সনদ সংগ্রহ করতে হলে আবিষ্কৃত যন্ত্রটি নতুন হতে হয় অর্থাৎ পূর্বে আবিষ্কৃত কোনো বিষয় হতে পারে না। তাই মি. বিজয়ের তৈরিকৃত যন্ত্রটি মি. হাবিবের ন্যায় পেটেন্ট সুরক্ষা প্রাপ্তির যোগ্য নয়।

উদ্দীপকে দেখা যায়, মি. হাবিব দীর্ঘদিন গবেষণা করে একটি যন্ত্র আবিষ্কার করেন। অথচ তার বন্ধু তার এই আবিষ্কৃত যন্ত্রটির ওপর ধারণা নিয়ে আরেকটি যন্ত্র তৈরি করেন, তাই সে তার আবিষ্কৃত যন্ত্রটির ওপর পেটেন্ট সনদ প্রাপ্তির যোগ্য নয়। কারণ পেটেন্ট সনদ পেতে হলে আবিষ্কৃত যন্ত্রটি হতে হবে একেবারেই নতুন অর্থাৎ যা পূর্বে তৈরি হয়নি।

5 views

Related Questions