1 Answers

উদ্দীপকের সংস্থাটি হলো কৃষি তথ্য সার্ভিস যা কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির অন্যতম উৎস হিসেবে ভূমিকা পালন করছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও আইসিটির (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মাধ্যমে কৃষি সংশ্লিষ্টদের কাছে সময়োপযোগী কৃষি তথ্য পৌছানোই কৃষি তথ্য সার্ভিসের মূল দায়িত্ব। সংস্থাটির মূল কার্যক্রমগুলো নিম্নে দেওয়া হলো-

i. কৃষি কর্মসংস্থান ও আয়বর্ধনমূলক কার্যক্রম প্রচার। 

ii. কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক তথ্য প্রযুক্তি প্রদান। 

iii. পরিবর্তিত জলবায়ুতে করণীয় কার্যাবলী ও দুর্যোগ ব্যবস্থাপনা। 

iv. গ্রামীণ সংবাদ পরিবেশন ও স্থানীয় চাহিদাভিত্তিক তথ্য প্রচার। 

V. ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য প্রদান, প্রশিক্ষণ ও অনুশীলন। 

vi. প্রামাণ্য চলচ্চিত্র, সিডি তৈরি ও ফটোগ্রাফি, কৃষি বিষয়ক মুদ্রণ সামগ্রী তৈরি ও বিতরণ। 

vii. ফোন-ইন প্রোগ্রাম ও মিডিয়া কৃষি অনুষ্ঠান। 

viii. ই-মেইলে কৃষি তথ্য বিনিময় ও সফটওয়্যার তৈরি। 

ix. দুর্যোগ মোকাবিলার পূর্ব-প্রস্তুতি ও অন্যান্য করণীয় সম্পাদন। 

x. কৃষি আমদানি ও রফতানি তথ্য সংগ্রহ ও সংরক্ষণ।

অর্থাৎ, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions