1 Answers

পেটেন্ট রেজিস্ট্রেশন না করার কারণে সালাউদ্দিন আইনগত কোনো প্রতিকার পাবেন না।

পেটেন্ট বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষার সনদ। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর ওপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার, যার ফলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী পেটেন্ট রেজিস্ট্রি করা হলে চুক্তি মোতাবেক আবিষ্কৃত সম্পদের একচ্ছত্র অধিকার লাভ করা যায়। তবে আইনগত অধিকার লাভের জন্য পেটেন্ট অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অন্যথায় আইনগত প্রতিকার লাভ করা যাবে না।

উদ্দীপকে দেখা যায়, সালাউদ্দিন মানসম্মত নতুন স্কুটার আবিষ্কার করা সত্ত্বেও XY কোম্পানি একই ধরনের স্কুটার বাজারে ছাড়ে। কিন্তু সালাউদ্দিন কর্তৃক পেটেন্ট রেজিস্ট্রেশন করা না থাকায় আদালতে মামল। করেও আইনগত কোনো প্রতিকার পায়নি।

সুতরাং বলা যায়, পেটেন্ট রেজিস্ট্রেশন না করার কারণে সালাউদ্দিন আইনগত কোনো প্রতিকার পাবেন না।

5 views

Related Questions