1 Answers

মঞ্জুর কাদেরের স্ত্রী ২ লক্ষ টাকা বিমাদাবি পেতে পারেন বলে আমি মনে করি।

জীবন বিমা এক ধরনের নিশ্চয়তার চুক্তি। বিমাগ্রহীতার মৃত্যুতে তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গ যাতে আর্থিকভাবে বিপদের সম্মুখীন না হয় সেজন্য জীবন বিমা করা হয়।

উদ্দীপকে মঞ্জুর কাদের নিজে এবং তার স্ত্রীর নামে ২ লক্ষ টাকা মূল্যের পৃথক ২টি বিমাপত্র গ্রহণ করেন এবং ১০ হাজার টাকা প্রিমিয়াম পরিশোধ করেন। এক্ষেত্রে মঞ্জুর কাদের এবং তার স্ত্রীর মৃত্যুতে তাদের সন্তানেরা ৪ লক্ষ টাকা পাবেন। কিন্তু উদ্দীপকে শুধু মঞ্জুর কাদেরের মৃত্যু হওয়ায় মঞ্জুর কাদেরের স্ত্রী শুধু মঞ্জুর কাদেরের নামে বিমাকৃত অর্থ অর্থাৎ ২ লক্ষ টাকা দাবি করতে পারবেন। জীবন বিমা এমন একটি চুক্তি যেটিতে বিমাগ্রহীতা এক কিস্তি পরিশোধের পরও যদি মৃত্যুবরণ করেন তাহলে বিমাকারী তাঁর নমিনীকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে বাধ্য থাকে।

তাই আমি মনে করি, মঞ্জুর কাদেরের স্ত্রী ২ লক্ষ টাকা বিমা দাবি পেতে পারেন।

5 views

Related Questions