1 Answers
মি. কালামের পেটেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর ওপর আবিষ্ককারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। পেটেন্টের মাধ্যমে একজন উদ্ভাবক প্রথমত তার কাজের আইনগত স্বীকৃতি পায়। সেই সাথে অন্যদের হস্তক্ষেপ ছাড়াই সে মুক্তভাবে ও নিরাপদে এর ব্যবহার, ভোগ বা বিক্রয় করতে পারে।
উদ্দীপকে জনাব কামাল মিয়া মৃত্যুর কিছুদিন পূর্বে সৌদি আরবের ওয়ার্কশপের কর্মঅভিজ্ঞতা' দিয়ে সৌরচালিত ভিন্ন ধরনের একটি পাওয়ার টিলার আবিষ্কার করেন। আইনগত ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের আবিষ্কার থেকে তিনি কোনো আর্থিক সুবিধা নিতে পারেন নি। জনাব কামাল মিয়ার এ আবিষ্কারের ওপর পেটেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। তাহলে তিনি এ আবিষ্কার থেকে আর্থিক সুবিধা পেতেন।