1 Answers

উদ্দীপকে লেখক গাজী তানভীর আহমদের আইনগত সুরক্ষা বিষয়টি হলো কপিরাইট।

কপিরাইট হলো লেখকের বিধিবদ্ধ অধিকার যেখানে তার অনুমতি ছাড়া অন্য কেউ তার লেখা বা কাজকে কোনোভাবে নকল বা কাজে ব্যবহার করতে পারে না। এটি একটি আইনগত অধিকার।

উদ্দীপকে লেখক গাজী তানভীর আহমদের কিশোর সায়েন্স ফিকশন 'মিশন পৃথিবী' বাংলাদেশে তরুণ প্রজন্মের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে। তার নতুন উপন্যাস বাজারে আসলে তরুণ পাঠকরা হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের থেকে রক্ষার উদ্দেশ্যে বই বেরুনোর আগেই তিনি আইনগত ব্যবস্থা নেন। অর্থাৎ তার আইনগত সুরক্ষা হলো কপিরাইট। যার উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ-সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটে লেখকদের একটা নির্দিষ্ট সময়ের জন্য অধিকার সংরক্ষণের বিধান অন্তর্ভুক্ত করা হয়। যার ফলে অসাধু ব্যবসায়ীরা বই বাজারে আসলে তা নকল করতে ব্যর্থ হয় এবং তার সৃষ্টকর্মের ওপর অধিকার বজায় রাখতে সক্ষম হয়, তাই লেখক গাজী তানভীর আহমদের আইনগত সুরক্ষার নাম হলো কপিরাইট।

4 views

Related Questions