1 Answers
উদ্দীপকে মি. গাজী ব্যবসায়ের ক্ষেত্রে যা ভঙ্গ করে চলেছে তা হলো ব্যবসায়িক নৈতিকতা।
ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলে, তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। ব্যবসায়ের সফলতা ও বিফলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে ব্যবসায়ীর নৈতিকতা। উদ্দীপকে মি. গাজী খুলনার চিংড়ি ব্যবসায়ী। তিনি দ্রুত বড়লোক হতে চান, তাই নানান অন্যায় কাজ করতে করতে অভ্যস্থ হয়ে পড়েছেন। মাছ ব্যবসায়ীদেরকে ঠিকমতো টাকা পরিশোধ করেন না। জোরপূর্বক মাছ বিক্রয় করতে বাধ্য করাসহ বিভিন্ন অন্যায় কাজ তিনি করে থাকেন। অর্থাৎ তিনি তার ব্যবসায়ে অনৈতিক কার্যকলাপের আশ্রয় নিয়ে দ্রুত বড়লোক হওয়ার চিন্তা করছেন। যা ব্যবসায়ের নৈতিকতা ভঙ্গ করে এবং অব্যবসায়িক কর্মকান্ডের সহায়ক। তাই বলা যায়, উদ্দীপকের মি. গাজী ব্যবসায়ের নৈতিকতা ভঙ্গ করেছে।