1 Answers
আইনগত সত্তা বলতে আইনের দ্বারা সৃষ্ট ব্যবসায়ের এমন অস্তিত্বকে বুঝায় যার ফলে প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে পরিচিত হতে, লেনদেন করতে ও সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।
ব্যবসায়ের পৃথক আইনগত সত্তা না থাকলে সর্বত্রই মালিকদেরকে ব্যক্তিগতভাবে অংশগ্রহণের প্রয়োজন পড়ে। তাদের দায় অনেক বেশি হয়। মালিক বা মালিকদের অনুপস্থিতি, অসুস্থতা, বিরোধ, ইচ্ছা- অনিচ্ছার কারণে সহজেই প্রতিষ্ঠানের বিলোপ ঘটে। ব্যবসায়ের পৃথক আইনগত সত্তা থাকলে এ সকল সমস্যা সহজেই এড়ানো যায়। তাই ব্যবসায়ের আইনগত সত্তা প্রয়োজন।
4 views
Answered