1 Answers
আইনগত ভিত্তি ব্যতীত ব্যবসায় করা সম্ভব নয় বিধায় ব্যবসায়ে আইনগত ভিত্তি অপরিহার্য।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যেকোনো বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসায় বলে। অর্থাৎ কোনো কাজকে ব্যবসায় হতে হলে তার আইনগত বৈধতা অপরিহার্য। এ বৈধতা প্রমাণের সাথে দেশের আইনের যোগসূত্র রয়েছে। যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্য ও কার্যকরণ দেশের আইনবিরুদ্ধ হয় তবে তা ব্যবসায় হতে পারে না। ব্যবসায় গঠন ও পরিচালনা করতেও আইন মানার প্রয়োজন পড়ে। এজন্য আইনে নির্দিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হয়।
5 views
Answered