1 Answers
কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে- কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক প্রয়াসকে প্রশিক্ষণ বলে।
একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের ফলে কর্মী বা নির্বাহীর জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। যা কার্যক্ষেত্রে উৎসাহের সৃষ্টি করে। প্রশিক্ষণের ফলে একজন নবনিযুক্ত কর্মী তার নিজ কাজ বা কর্মপদ্ধতির সাথে পরিচিত হতে পারে। প্রতিষ্ঠানে নিযুক্তি কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হলে তারা উর্ধ্বতনদের সান্নিধ্যে এসে অনেক কিছু জানতে পারে। ফলে নির্দেশনা অনুধাবন ও বাস্তবায়ন সহজ হয়। এছাড়া এর ফলে পরোক্ষ ব্যয় হ্রাস পায় নবতর চিন্তা-চেতনায় উন্নয়ন হয়। দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি পরিমাণ হ্রাস পায়। শ্রম ঘূর্ণায়মানতা ও শ্রম অসন্তোষ হ্রাস প্রভৃতি পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই প্রশিক্ষণ একটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য।