1 Answers
যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। একক প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টা অনেক বেশি কার্যকর হয়ে থাকে। দলীয় প্রচেষ্টাকে সমন্বিত করা গেলে যেকোনো জটিল কাজ সহজেই সম্পাদন করা যায়। এতে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি পায়। তাই দলীয় প্রচেষ্টা এগিয়ে নিতে সমন্বয় অপরিহার্য।
7 views
Answered