1 Answers
কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত চাকরির প্রার্থীদের মধ্য থেকে প্রয়োজনসংখ্যক যোগ্য কর্মী বাছাইয়ের কাজকে কর্মী নির্বাচন বলে। অদক্ষ কর্মীর কাছ থেকে ভালো কাজ আশা করা যায় না। নিয়োগের পর অদক্ষ কর্মীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা একটি ব্যয়সাপেক্ষ এবং সময়সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে কর্মী নিয়োগের সময় দক্ষ এবং যোগ্য কর্মী নির্বাচন এই সমস্যা দূর করতে পারে। তাই যথাযথ কর্মী নির্বাচন প্রতিষ্ঠানের দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে অপরিহার্য।
5 views
Answered