1 Answers
ইসলামি জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহিদে বিশ্বাসের সাথে প্রত্যেক মুমিন মুসলিমকেই রিসালাতে বিশ্বাস করতে হয়। রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। ইসলামের মূল বাণী কালিমা তায়ি্যবাতে এ বিষয়টি সুন্দরভাবে বিবৃত হয়েছে। এ কালিমার প্রথম অংশ লা- ইলাহা ইল্লাল্লাহ; (অর্থ: আল্লাত ব্যতীত কোনো মাবুদ নেই) দ্বারা তাওহিদের ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে সাথে দ্বিতীয়াংশ মুহাম্মাদুর রাসুলুল্লাহ; {অর্থ: মুহম্মদ (স.) আল্লাহর রাসুল।) দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহিদে বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। তাই রিসালাতে বিশ্বাস জ্ঞাপন করা একান্ত অপরিহার্য।
4 views
Answered