1 Answers
ইসলামি জীবনদর্শনে রিসালাতে বিশ্বাস করা অপরিহার্য। তাওহিদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকেই রিসালাতে বিশ্বাস করতে হয়। কারণ, রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এ স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তায়ালার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। নবি-রাসুলগণ আল্লাহর পরিচয়, তাঁর ক্ষমতা ও গুণাবলি এবং ইহকালীন ও পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ প্রদত্ত জীবনবিধান নিয়ে এসেছেন। এসব কারণে রিসালাতে বিশ্বাস অপরিহার্য।
4 views
Answered