1 Answers

উদ্দীপকের 'ক' নং ছকের মধ্যে আল-কুরআনের ৯৫তম সূরা আত-তীনের বক্তব্য প্রতিফলিত হয়েছে।

মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা ও পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তায়ালা মক্কাতে এ সূরা নাজিল করেন। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা শপথ করে আল্লাহ তায়ালা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, “নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।” তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন।

তখন সে সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, "এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।” উদ্দীপকে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। তার সুন্দর গঠনের কথা উল্লেখ করা হয়েছে। সাথে সাথে সূরা আত- তীনে পঞ্চম আয়াতের মতো বলা হয়েছে- মাঝে মাঝে মানুষ আচরণের কারণে পশুত্বের স্তরে নেমে যায়। যা পুরাপুরি অত্র সূরার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক' নং ছকে সূরা আত-তীনের বক্তব্য প্রতিফলিত হয়েছে। 

5 views

Related Questions