1 Answers

সাবিনা ও সালমা সহপাঠী। সালমা ইসলামি শরিয়তের হুকুম আহকাম যথাযথভাবে পালন করে; কিন্তু সাবিনা ইসলামের হুকুম আহকাম পুরোপুরি পালন করে না। তাই সালমা সাবিনাকে পরকালের প্রতি ভয়ভীতিমূলক উপদেশ দান করে। সালাত, সাওম ইত্যাদি যথাযথভাবে আদায় না করলে পরকালে তথা আখিরাতে জবাবদিহি করতে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর যারা আল্লাহর বিধিবিধান যথাযথ মেনে চলে তাদের জন্য রয়েছে পরকালে সুখ ও শান্তি। অর্থাৎ তারা জান্নাত লাভ করবে। আর যারা সালাত, সাওম পালন করবে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এভাবে সালমা সাবিনাকে উপদেশ দিলে সাবিনার চিন্তাচেতনা ও বিশ্বাসের পরিবর্তন আসে। সে ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করতে শুরু করে। অর্থাৎ সালাত, সাওম ও অন্যান্য ইবাদত পালনের প্রতি অধিক মনোযোগী হয়।

4 views

Related Questions