1 Answers
কোনোকিছুকে না দেখে মুখে স্বীকার করা, মনেপ্রাণে মেনে নেওয়া এবং তা কাজে পরিণত করাকে বিশ্বাস বলে। তাই ঈশ্বরকে চোখে না দেখলেও তার সাকার বা নিরাকার যেকোনো রূপকেই বিশ্বাস করতে হবে। আলোচ্য উদ্দীপকে প্রতীমা ও সুভাস ঈশ্বররূপে কালীকে মনেপ্রাণে ভক্তিশ্রদ্ধা, বিশ্বাস নিয়ে ডাকে। তারা কালীকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে পূজা করে। তাই কালীকে তাদের ডাকে সাড়া দিয়ে প্রতীমাকে সন্তান দান করে। বিশ্বাসের সাথে কাজ করলে যেকোনো অসাধ্য কাজও সাধন করা হয়। বিশ্বাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে যেকোনো বড় রোগ থেকেও মুক্তি লাভ করা যায়। বিশ্বাস নিয়ে কোনো আড়ম্ভরভাবে পূজা না করলে ঈশ্বর তার ডাকে সাড়া দিবেন। আর অনেক আড়ম্ভরপূর্ণ পূজার মধ্যেও যদি বিশ্বাস না থাকে তাহলে এ প্রার্থনায় কোনো লাভ হয় না। বিশ্বাস না করে যদি আমরা শুধু তর্কে ব্যস্ত থাকি তাহলে শুধু সময় অপচয় হবে আমরা কোনো ফল পাব না। তাই তর্কে না জড়িয়ে প্রতীমার মতো একমনে ভক্তিশ্রদ্ধার সাথে ঈশ্বরের প্রার্থনা করলে তিনি আমাদের মনোবাসনা পূরণ করবেন।