1 Answers

"উদ্দীপকের আজিজ সাহেবের মানসিকতার পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল উদ্দশ্য”- মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে। 

মানুষকে অন্ধকার পথ থেকে মুক্তি দেয়। মানুষের সৃজনশীলতা মানবসত্তার বিকাশ ঘটায়। মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবসত্তা ও মানবসত্তার সঙ্গে শিক্ষার সম্পর্ক তুলে ধরেছেন। তাঁর মতে শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন-বস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। সঠিকভাবে শিক্ষা দ্বারা অর্থচিন্তায় ব্যস্ত মানুষ মনুষ্যত্ব অর্জনে সক্ষম হয়। লেখক মানবজীবনে মনুষ্যত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব নির্দেশ করেছেন। আত্মাকে বাঁচাতে হলে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হয়। লেফাফাদুরস্তির মতো শিক্ষা নয়, সঠিক শিক্ষা প্রয়োজন। উদ্দীপকের আজিজ সাহেবের মধ্যে শিক্ষার এসব দিক অনুপস্থিত। ফলে তার মানসিক বিকাশ প্রকৃত শিক্ষা অনুসারে হয়নি। আর এ কারণেই তিনি অবৈধভাবে রোজগারে ব্যস্ত হয়ে ওঠেন। প্রকৃতপক্ষে তিনি অর্থচিন্তার নিগড়ে বন্দি একজন মানুষ।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হলো শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ববোধ সৃষ্টি করা, মনুষ্যত্বের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়নি বলেই আজিজ সাহেব অসদুপায় অবলম্বন করেছেন। প্রবন্ধের মূল বক্তব্য শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি করে মানুষকে মনুষ্যত্ববোধসম্পন্ন করা, যা আজিজ সাহেবের মানসিকতা পরিবর্তনে একান্ত কার্যকর হবে। কারণ মূল্যবোধ সৃষ্টি হলেই তার মানসিকতা পরিবর্তিত হবে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions