1 Answers

প্রকল্প হচ্ছে ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা।' -এ উক্তিটির ব্যাখ্যা দেওয়া হলো:

প্রকল্প হচ্ছে সাময়িক আন্দাজ। প্রকল্পের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা সুস্পষ্ট ধারণা পাই, প্রকল্প হচ্ছে কোনো ঘটনা ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য অহরহ প্রকল্প প্রণয়ন করি। সব ঘটনার কারণ খুব সহজে জানা যায় না। তাই কারণ সম্বন্ধে প্রথমেই মনে একটি আন্দাজ করতে হয়। ধরা যাক, আমার শার্টের পকেটে একশ টাকা রেখে আমি বাইরে গেলাম। এসে দেখলাম, পকেটে টাকা নেই। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করে টাকার কোনো হদিস পাওয়া গেল না। এরূপ পরিস্থিতিতে টাকা চুরির কারণ উদঘাটনের জন্য ধারণা করলাম, হয়তোবা আমাদের বাড়ির কাজের মেয়েটি এ কাজ করেছে। এ ধারণার বশবর্তী হয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে, মেয়েটি যদি টাকা নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার শোবার ঘরে লুকিয়ে রেখেছে। তারপর তার শোবার ঘরে খোঁজাখুঁজি করে টাকাগুলো পেলাম। মেয়েটি টাকা চুরি করেছে বলে স্বীকার করল। এভাবে আমাদের ব্যবহারিক জীবনে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রকল্প প্রণয়ন করি। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, প্রকল্প হচ্ছে ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা।

5 views

Related Questions