1 Answers

উদ্দীপকে উল্লিখিত সম্মিলিত প্রচেষ্টার শক্তি বলতে সংগঠনটির একতা আদর্শের কথা বোঝানো হয়েছে।

পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও বৃহত্তর আর্থসামাজিক কল্যাণ সাধনের লক্ষ্যেই সমবায় সমিতি গঠিত হয়। সমবায় সমিতির প্রথম ও প্রধান কথা হচ্ছে একতাই বল।

উদ্দীপকে, মিরপুর এলাকার ১০০ জন রিকশাওয়ালা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করে। প্রতিদিন তারা দশ টাকা করে জমা রাখে। নির্দিষ্ট সময় পরে যে অধিক অর্থ সঞ্চয় হয় তা দিয়ে নতুন রিক্শা কিনে। এভাবে প্রত্যেকের নিজেদের রিকশা হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নতি ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তা তারা বুঝতে পারে। সমাজের বিত্তহীন ব্যক্তিগণ তাদের আর্থসামাজিক অবস্থাকে উন্নত করার জন্য সমবায় সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হন। ফলে তাদের আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায়। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। সদস্যদের সহযোগিতা ব্যতীত সমবায় সমিতির পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে-এ মনোভাবই সমবায়ের সাফল্যের চাবিকাঠি।

সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সম্মিলিত প্রচেষ্টার শক্তি বলতে সংগঠনটির একতা (Unity) আদর্শের কথা বোঝানো হয়েছে।

4 views

Related Questions