1 Answers

উদ্দীপকে কৌশিকের জানা বিজ্ঞানীর অনুমানটিকে কাজ চালানো প্রকল্প বলা যায় না। কারণ কোনো অপরিচিত নতুন ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এ সম্পর্কে যথার্থ ধারণা না থাকার ফলে আপাতত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন অসম্পূর্ণ কোনো আনুমানিক ধারণাকে সাময়িকভাবে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়, তখন সেই আনুমানিক ধারণাকে বলা হয় 'কাজ চালানো প্রকল্প'।

বস্তুত অনেক সময় প্রকৃতিতে এমন সব জটিল ও নতুন ধরনের ঘটনা ঘটতে দেখা যায়, যেগুলো সম্পর্কে কোনোরূপ প্রকল্প গঠন করা আমাদের পক্ষে কঠিন এবং অসম্ভব হয়ে পড়ে। অথচ অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে এগুলোর জন্য কোনো না কোনো প্রকল্প গঠন করতেই হয়। এরূপ অবস্থায় আপাতত কাজ চালানোর উদ্দেশ্যে অনুমানের উপর নির্ভর করে যে প্রকল্প গঠন করা হয়, তাকে কাজ চালানো প্রকল্প বলে। এ জাতীয় প্রকল্প হচ্ছে অসম্পূর্ণ এবং সাময়িকভাবে গঠিত আনুমানিক ধারণা। কিন্তু তারপরও এর উদ্দেশ্য থাকে সংশ্লিষ্ট ঘটনার স্বরূপ বিশ্লেষণ করা। প্রকৃতপক্ষে তাৎক্ষণিকভাবে এর চেয়ে অধিক স্বয়ংসম্পূর্ণ কোনো প্রকল্প না পাওয়ার কারণেই মূ লত ঘটনার ব্যাখ্যায় কাজ চালানো প্রকল্পকে প্রয়োগ করা হয়। তবে পরবর্তীকালে এ সম্পর্কিত কার্যকর কোনো প্রকল্প গঠন করা সম্ভম্ব হলে কাজ চালানো প্রকল্পকে বাতিল করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, বিদ্যুতের বস্তুগত প্রকৃতি উদ্‌ঘাটনের উদ্দেশ্যে এ সম্পর্কিত যথার্থ প্রকল্পের অভাবে বিজ্ঞানীরা তাৎক্ষণিকভাবে আপাতত কাজ চালানোর জন্য মিথ্যা হবে জেনেও বিদ্যুৎকে 'তরল পদার্থ' হিসেবে প্রকল্প গঠন করে গবেষণা করে যাচ্ছেন। আবার আলোর মাধ্যম হিসেবে কোনো কিছু আবিষ্কার করতে সক্ষম না হওয়ায় বিজ্ঞানীরা সাময়িকভাবে 'ইথার'কে আলোর মাধ্যম হিসেবে অনুমান করে এ সম্পর্কে তাদের অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন। আর বিজ্ঞানীদের এ জাতীয় সাময়িক আনুমানিক ধারণাই হচ্ছে 'কাজ চালানো প্রকল্প'। বস্তুত এর চেয়ে উৎকৃষ্ট কোনো প্রকল্প  না পাওয়া পর্যন্ত এরূপ ধারণার মাধ্যমেই গবেষণার কাজ এগিয়ে নিতে হয়।

কিন্তু উদ্দীপকে কৌশিক বিজ্ঞানীদের অনুমানটিকেই একমাত্র অনুমান হিসেবে গ্রহণ করেছে। এ ধরনের অনুমানের মাধ্যমে প্রকল্প গঠনের ক্ষেত্রে একাধিক অনুমান করার প্রয়োজন থাকে না। অর্থাৎ অনুমানটি প্রথম থেকেই প্রমাণিত, তাই একে কাজ চালানো প্রকল্প বলা যায় না। 

5 views

Related Questions