1 Answers

উদ্দীপকে কৌশিকের জানা বিজ্ঞানীদের অনুমানটি একটি প্রতিবেদক অনুকল্প।

জাগতিক ঘটনাবলির কারণ আবিষ্কারের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে প্রকল্প। বস্তুত পূর্বাপর অবস্থার পরিপ্রেক্ষিতে একটি অধিক সম্ভাবনাপূর্ণ বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করাই হচ্ছে প্রকল্প, যার অর্থ প্রাথমিক আনুমানিক ধারণা। তবে প্রকল্পকে বৈধ বা সুসংগত হওয়ার জন্য একে কতগুলো শর্তের উপর নির্ভর করতে হয়। আর প্রকল্পের এরূপ একটি অন্যতম শর্ত হচ্ছে এর বাস্তব কারণ থাকা; অর্থাৎ যেকোনো ঘটনার ব্যাখ্যায় প্রকল্পকে হতে হবে বাস্তব ঘটনাভিত্তিক, যাকে অভিজ্ঞতায় পাওয়া যায়। এক কথায়, প্রকল্পটি হবে এমন ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। সাধারণভাবে বাস্তব কারণ বলতে মূলত 'সত্য কারণ' নির্দেশ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ইন্দ্রিয়গ্রাহ্য ও অভিজ্ঞতানির্ভর হবে। তবে জগতে এমন অনেক বিষয় আছে, যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য না হয়েও কোনো ঘটনা বা বিষয়ের বাস্তব কারণ অথবা সত্য কারণ হতে পারে। আর এ জাতীয় প্রকল্পই হচ্ছে 'প্রতিবেদক অনুকল্প'।

উদ্দীপকে ঢাকার বাসিন্দা কৌশিক রাজশাহীতে থাকা মায়ের সাথে মোবাইলে কথা বলে। সে বুঝতে পারে না যে, কীভাবে কথা এতদূরে আসে। পরবর্তীতে সে বই পাঠের মাধ্যমে জানতে পারে, শব্দ চলাচলের জন্য বিজ্ঞানীরা বাতাসের ইথারকে অনুমান করে। অর্থাৎ এক্ষেত্রে অনুমানটি ইন্দ্রিয়গ্রাহ্য না হয়েও কোনো ঘটনা বা বিষয়ের বাস্তব কারণ অথবা সত্য কারণ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সুতরাং বলা যায়, কৌশিকের জানা বিজ্ঞানীদের অনুমানটি একটি প্রতিবেদক অনুকল্প।

4 views

Related Questions