1 Answers

উদ্দীপকে ব্যাংক ম্যানেজারের প্রাথমিক অনুমানটি হলো বাস্তব কারণ। নিচে বাস্তব কারণ ব্যাখ্যা করা হলো-

বাস্তব কারণ অনুযায়ী, যেকোনো ঘটনার ব্যাখ্যার সংশ্লিষ্ট প্রকল্প হতে হবে বাস্তব ঘটনাভিত্তিক, যাকে অভিজ্ঞতায় পাওয়া যায়। অর্থাৎ প্রকল্পটি হবে এমন ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। কাজেই এ ক্ষেত্রে কাল্পনিক, অবাস্তব, প্রমাণের অযোগ্য বা যাচাইযোগ্য নয় এমন কোনো বিষয় প্রকল্প হিসেবে গ্রহণযোগ্য হবে না। কেননা এ ধরনের প্রকল্প প্রাকৃতিক ঘটনাবলির ব্যাখ্যাদানে অক্ষম। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে 'শিশুটিকে ভূতে নিয়ে গেছে', তাহলে সেই ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব, যাকে যাচাই করা সম্ভম্ব নয়। কারণ, জগতে ভূত বলতে কোনো কিছুর বাস্তব অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটির হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ; বরং এ ক্ষেত্রে যদি বলা হতো, 'শিশুটিকে অপহরণ করা হয়েছে', তাহলে তা হতো একটি বাস্তব কারণ। উল্লেখ্য, বাস্তব কারণ বলতে এখানে মূলত 'সত্য কারণ' নির্দেশ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ইন্দ্রিয়গ্রাহ্য ও অভিজ্ঞতানির্ভর।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে ব্যাংক ম্যানেজারের প্রাথমিক ধারণাটি একটি বাস্তব কারণ।

5 views

Related Questions