1 Answers

সমাজে যুগ যুগ ধরে একটি শ্রেণি যুক্তি দিয়েই বিভিন্ন উপায়ে মানুষকে শোষণ করেছে। উদ্দীপকের চতুষ্পদী দোষে দুষ্ট যুক্তির নিরিখে বলা যায় যুক্তির নিয়মপদ্ধতি জানা না থাকলে সাধারণ লোক এসব অনুপপত্তিকেও সঠিক যুক্তি বলে ধরে নেয়। আর এ কারণেই শোষিত সমাজ তার নিপীড়নকে মেনে নেয়। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণির লোক বসবাস করে। এদের মধ্যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এ তিন ধরনের লোকই প্রধান। বাস্তব প্রেক্ষাপটে দেখা যায়, সমাজের উচ্চবিত্ত বা ধনিক শ্রেণি সবসময় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর শোষণ- নিপীড়ন চালায়। তারা তদের এই শোষণকে আবার যুক্তি দিয়ে ব্যাখ্যা দেয়। অন্যভাবে দেখা যায় সমাজে প্রধানত দুটো শ্রেণি যেমন পুঁজিপতি শ্রেণি ও শ্রমিক শ্রেণি। শ্রমিকরা কষ্ট করে পণ্য উৎপাদন করলেও পুঁজিপতিরা তাদের বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে তোলে। তাদের যুক্তিটি এখানে এরূপ যে-

শ্রমিকরা পণ্য উৎপাদন করে
পুঁজিপতিরা শ্রমিক নিয়োগ করে,
পুঁজিপতিরা পণ্যের স্বত্বাধিকারী।

এভাবে সমাজে যুগে যুগে একটি শ্রেণি যুক্তি দিয়ে মানুষ শোষণ করে আসছে।

5 views

Related Questions