1 Answers
যিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্যকে কাজে লাগানোর চেষ্টা করেন তাকে নেতা বলে।
প্রতিষ্ঠান কিংবা দল বা গোষ্ঠীকে অনেক সময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তখন প্রতিষ্ঠান বা দলের সদস্যরা তাদের কোনো এক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব, গুণাবলি ও যোগ্যতার কথা বিবেচনায় রেখে তার নেতৃত্ব গ্রহণ করতে চায়। এজন্য তাকে সামনে থেকে পরিস্থিতি মোকাবিলা করতে বলে। এভাবে পরিস্থিতি মোকাবিলায় নেতার আবির্ভাব ঘটতে পারে। আর তাই বলা হয় নেতৃত্বের প্রয়োজনে নেতার জন্ম হয়।
5 views
Answered