1 Answers

উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের বই পড়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বই ও লাইব্রেরির গুরুত্বের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

জ্ঞানচর্চার জন্য বই পড়া একান্ত জরুরি। আর জ্ঞানের রাজ্যে বিচরণ করার জন্য লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। লাইব্রেরিতে গিয়ে বই পড়ে নিজের চেষ্টায় মানুষ মনের চোখ খুলে দিতে পারে।

উদ্দীপকের বইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখানে শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধার কথা বলা হযেছে। মানুষের জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা, ঐশীবাণী সবকিছু বইয়ে গ্রন্থিত হয়ে থাকার কথা বলা হয়েছে, যা মানুষের প্রয়োজন মেটায়। বইকে এখানে কালসমুদ্রের সাঁকো হিসেবে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের এই ভাববোধ 'বই পড়া' প্রবন্ধে আলোচিত বই পড়ার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্বের দিককে নির্দেশ করে। লাইব্রেরি মানুষের মনের দাবি পূরণ করে আত্মতৃপ্তি এনে দেয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন। উদ্দীপকেও বইয়ের গুরুত্ব নির্দেশে তা প্রকাশ পেয়েছে।

7 views

Related Questions