1 Answers

উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধে প্রকাশিত মানবজীবনে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধির দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। 

ব্যক্তির জাগরণের জন্য শিক্ষা অপরিহার্য। আর যথার্থ শিক্ষা লাভ করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। বই হলো জ্ঞানের প্রতীক। বই পড়ার মাধ্যমে মানুষ যথার্থ জ্ঞান লাভ করতে পারে। আর যথার্থ জ্ঞানী মানুষ দেশ ও জাতির সম্পদ হয়ে ওঠে।

উদ্দীপকের ঘটনাটি মানবজীবনে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে উপস্থাপন করেছে। পলান সরকার নামের মহান একজন মানুষের কথা বলা হয়েছে যিনি মানবজীবন গঠনে বই পড়ার গুরুত্ব উপলব্ধি করে স্বেচ্ছায় মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। 'বই পড়া' প্রবন্ধেও মানবজীবনে বই পড়ার গুরুত্বের কথা বর্ণিত হয়েছে। আর এজন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রতি জোর দেওয়া হয়েছে। লেখকের মতে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। আর এজন্য বই পড়ার অভ্যাস করতে হবে। উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সাথে এই দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions