ধর্মানন্দ ভিক্ষু মহামানবের যে দিকটি অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের ধর্মানন্দ ভিক্ষু মহামানবের বুদ্ধত্ব লাভের দিকটি অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।
বৈশাখী পূর্ণিমায় অশ্বথ গাছের নিচে বুদ্ধত্ব লাভে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিদ্ধার্থ গৌতম গভীর ধ্যানে মগ্ন হন। তিনি দুঃখ-মুক্তির সাধনায় রত। তখন ধরণী প্রকম্পিত হলো। লোভ-লালসা, কামনা-বাসনা, ভয়ভীতি প্রভৃতি অশুভ শক্তির প্রতীক মার তাঁর প্রতিজ্ঞায় ভয় পেয়ে তাঁকে লক্ষচ্যুত করার জন্য দলবলসহ নানারকম চেষ্টা করতে লাগল। রতি, আরতি ও তৃষ্ণা- মারের এই তিন কন্যা পুষ্পধনু ও পুষ্পশর নিয়ে ধ্যানমগ্ন বোধিসত্ত্বকে "আক্রমণ করল। তাঁর তপোভঙ্গ করার জন্য নানারকম অঙ্গভঙ্গি প্রদর্শন ও ছলনা করতে লাগল। শুরু হলো মারের সাথে তর্কযুদ্ধ। তখন তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন যদি পর্বত, মেরু, স্থানচ্যুত হয়, সমস্ত জগৎ শূন্যে মিশে যায়; সমস্ত নক্ষত্র, জ্যোতিষ্ক ও ইন্দ্রের সাথে ভূমিতে পতিত হয়, বিশ্বের সব জীব একমত হয় এবং মহাসমুদ্র শুকিয়ে যায়, তথাপি আমাকে এই আসন থেকে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না।' যুদ্ধে মার শাক্য সিংহের কাছে পরাজিত হলে বোধিজ্ঞান লাভ করে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হন।
সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের উক্ত দৃঢ়প্রতিজ্ঞা অনুসরণ করে উদ্দীপকে ধর্মানন্দ ভিক্ষু 'ধ্যান সাধনায় নিমগ্ন হন। অপদেবতা তাকে ভয় দেখালেও তিনি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিদ্ধার্থের মতো অভীষ্ট লক্ষ্যে পৌঁছান।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের ধর্মানন্দ ভিক্ষু মহামানব গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধি অর্জনের দৃঢ় প্রতিজ্ঞা ও কঠোর অধ্যবসায় দিকটি অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।