1 Answers

"উদ্দীপকটি 'মমতাদি' গল্পের খণ্ডচিত্র প্রকাশ করলেও অন্তর্নিহিত ভাবকে স্পর্শ করতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ।

মানবজীবনে দুঃখ যখন আসে তখন কেউ কেউ ভেঙে পড়ে, আবার কেউ কেউ প্রতিকূল বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে চায়। জীবনসংগ্রামে অবতীর্ণ হয়ে কোনো কাজকে ভয় পেলে বা অবহেলা করলে পরিণামে দুঃখ আরও আঁকড়ে ধরে।

উদ্দীপকে শহরতলির একটা দুর্গন্ধময় গলির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। স্বাভাবিক দৃষ্টিতে এমন স্থানে বেঁচে থাকা অসম্ভব মনে হলেও জীবন এখানেও থেমে নেই। এমনই পরিবেশের বর্ণনা আছে 'মমতাদি' গল্পে। মমতাদি যেখানে বসবাস করে তার বর্ণনা করতে গিয়ে লেখক সেই জায়গাটাকে যমালয়ের সঙ্গে তুলনা করেছেন। অথচ সেখানেই মমতাদির মতো একজন মমতাময়ী স্বামী-সন্তান নিয়ে বসবাস করে। উদ্দীপকটি আলোচ্য গল্পের এই বিষয়টি প্রকাশ করেছে মাত্র। গল্পের অন্তর্নিহিত তাৎপর্য সেখানে ধরা পড়েনি।

'মমতাদি' গল্পে মমতাদির মতো গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। গল্পে আরও প্রকাশ পেয়েছে মমতাদির আত্মমর্যাদাবোধ, তার মমতা ও দায়িত্বশীলতা, সংসারের দারিদ্র্য, গৃহকত্রীর বদান্যতা- সর্বোপরি তার দুঃসময়ে লেখকের মায়ের সম্মান ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ানো এই গল্পে চমৎকারভাবে ফুটে উঠেছে। লেখক এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন- গৃহকর্মে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করা কতটা জরুরি। গল্পের এসব দিক উদ্দীপকে ফুটে ওঠেনি। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions