1 Answers
উদ্দীপকে উল্লিখিত উৎপাদিত বস্তু দুটি হলো O2 এবং C6H12O6 বা গ্লুকোজ।
জীবের বেঁচে থাকার জন্য O2 আবশ্যক। শ্বসন প্রক্রিয়ায় জীব O2 গ্রহণ করে। এই O2 কোষের খাদ্য উপাদানকে জারিত করে শক্তি ও CO2 উৎপন্ন করে। উৎপাদিত CO2 পরিবেশে ফিরে আসে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল CO2 এবং H2O এর মধ্যে বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে। উদ্ভিদ স্থিতিশক্তিরূপে গ্লুকোজ সঞ্চয় করে রাখে। এই গ্লুকোজ এক ধরনের শর্করা যা জীব জীবনধারনের জন্য ব্যবহার করে। তবে এই ধরনের শক্তি সরাসরি ব্যবহার করতে পারে না। জীবের চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির দরকার হয়। এই শক্তি আসে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শর্করা বা গ্লুকোজ শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। অক্সিজেনের সাহায্যে গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয় এবং CO2, H2O এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই শক্তি জীব তার বিভিন্ন জৈবিক কাজে খরচ করে।
সুতরাং, অক্সিজেন ও গ্লুকোজ উভয় উৎপাদিত বস্তুই জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য। এদের অনুপস্থিতি জীবের জন্য হুমকিস্বরূপ। তাই জীবজগতে এদের গুরুত্ব অপরিসীম।