1 Answers

উদ্দীপকে উচ্চতর শ্রেণির জীবদেহে দুই ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে। এ কোষ বিভাজন দুটি মূলত মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন। কারণ এ দুটি কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা যথাক্রমে একটিতে সমান থাকে এবং অপরটিতে হ্রাস পায়। জীবদেহে মাইটোসিস ও মিয়োসিস উভয় কোষ বিভাজনের গুরুত্ব অনেক। নিম্নে তা দেয়া হলো -

মাইটোসিস কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এছাড়া জীবের বংশবৃদ্ধির প্রথম কোষ জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পূর্ণ জীবে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের আকার, আকৃতি ও আয়তন একই থাকে জীবের দৈহিক বৃদ্ধি সুশৃঙ্খলভাবে ঘটে। এছাড়া শরীরের ক্ষতস্থান পূরণ এই বিভাজনের মাধ্যমে ঘটে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে সৃষ্ট জনন কোষের মাধ্যমে জীবের বংশবিস্তার ঘটে। এছাড়া এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ায় মিলনের ফলে সৃষ্ট জাইগোট জীবের ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। এতে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। আবার মিয়োসিসের ফলে জীবের দেহে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, কোনো প্রাণীর জীবনধারণ ও বংশবিস্তার উভয় প্রক্রিয়ায় মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions