1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রবাদটি হলো- দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ পরকালীন সফলতা ও ব্যর্থতা দুনিয়ার কৃতকর্মের ওপর নির্ভরশীল। এটা অনিবার্য সত্য যে, মৃত্যুর পর প্রত্যেক্ মানুষকেই তার কর্মফল ভোগ করতে হবে। ইহকালে যে যা করবে পরকালে অবশ্যই তাকে তার কাজের হিসাব দিতে হবে।
দুনিয়াতে আল্লাহর আইনের লঙ্ঘন করলে আখিরাতে প্রতিফল হিসেবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের আগুনের দহনক্ষমতা সম্পর্কে মহানবি (স.) এরশাদ করেন, “তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ।” আর দুনিয়াতে ভালো কাজ করলে অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসুল (স.) নির্দেশিত পথে চললে পরকালে পরম শান্তি ও সুখের সন্ধান লাভ করবে, যা দুনিয়ায় কল্পনাও করেনি। এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন, "আমি আমার নেক বান্দাদের জন্য (জান্নাতে) এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান কোনোদিন তা শোনেনি এবং কোনো মানবহৃদয় কখনো কল্পনাও করতে পারেনি।" কাজেই প্রবাদটির মর্মার্থ অনুধাবনে বলা যায়, দুনিয়া হচ্ছে আখিরাতের পাথেয় সঞ্চয়ের একমাত্র স্থান।