1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রতীকের ২য় উপযোগিতা হলো- প্রতীকের ব্যবহার ভাষাকে, যুক্তিকে সুন্দর ও সাবলীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতীক হলো কোনো কিছু নির্দেশ করার, বোঝার এবং প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে সংকেত ব্যবহার করা হয়। প্রতীকের ব্যবহারের মাধ্যমে বক্তব্যের বা ভাষার সারধর্মের প্রতি মনোযোগী হওয়া যায়। কোনো বিষয়ের কতটুকু আবশ্যকীয়, আর কতটুকু অনাবশ্যকীয় তা প্রতীক ব্যবহার করে অতি সহজেই আমরা বের করতে পারি। প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা আবশ্যকীয় বিষয়ের প্রতি গুরুত্ব এবং অনাবশ্যকীয় বিষয়কে অপনয়ন করতে পারি বা বাদ দিতে পারি। এছাড়া প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তির শ্রেণিবিভাগ করা সহজতর হয় এবং যুক্তির নিয়মগুলোকে সহজে প্রয়োগ করা যায়। এর মাধ্যমে বাক্যের- শব্দের অস্পষ্টতা দূর করার সাথে সাথে প্রতীক কাজ দ্বারা গঠিত যুক্তিবাক্যের আকারগত অস্পষ্টতাকেও দূর করে থাকে। যেমন- আমরা কোনো বিষয়ের উত্তর সঠিক হয়েছে বোঝানোর জন্য টিক চিহ্ন ( ) এবং উত্তর ভুল হলে হয়েছে তা নির্দেশ করার জন্য ক্রস চিহ্ন (৪) ব্যবহার করি। পরিশেষ বলা যায়, সাধারণ ভাষার নানারকম ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকার জন্য প্রতীকী ভাষা উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতীকের ব্যবহার ভাষাকে, যুক্তিকে সুন্দর ও সাবলীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।