1 Answers

যখন দুই বা ততোধিক সরলবাক্য 'অথবা', 'বা', 'হয় না' 'হয়- না হয়', 'কিংবা' প্রভৃতি যোজক দ্বারা একত্রিত হয়ে যৌগিক বাক্য গঠন করে, তখন তাকে 'বৈকল্পিক বাক্য' বলে। বৈকল্পিক বাক্যে উপাদান বাক্যগুলোকে 'Disjunct' বা 'বিকল্প' বলা হয়। যেমন-

(i) বিশাখ সৎ অথবা বুদ্ধিমান। 
(ii) মোহর হয় ছেলে না হয় মেয়ে।

প্রথম উদাহরণে 'বিশাখ সৎ' এবং 'বিশাখ বুদ্ধিমান' কে 'অথবা' যোজক দ্বারা যুক্ত করা হয়েছে। দ্বিতীয় উদাহরণে 'মোহর হয় ছেলে' এবং 'মোহর হয় মেয়ে' এ দুটি সরল বাক্যকে 'হয়... না হয়' যোজক দ্বারা একত্রিত করে বৈকল্পিক বাক্য গঠন করা হয়েছে। বৈকল্পিক বাক্যের যোজককে 'v' ফলা বা Vel দ্বারা প্রকাশ করা হয়। উপরের প্রথম উদাহরণকে প্রতীকায়িত করলে দাঁড়ায়-

'p v q' ' 
'p' দ্বারা বোঝায় 'বিশাখ সৎ
' v' দ্বারা বোঝায় 'অথবা' 
'q' দ্বারা বোঝায় 'বিশাখ বুদ্ধিমান'।দুই বা ততোধিক সরল বাক্য 'অথবা', 'বা', 'কিংবা' যোজকের সাহায্যে যৌগিক বাক্য গঠিত হলে তাকে বলে 'যৌগিক বাক্য'। যেমন- 'লোকটি হয় চতুর অথবা নির্বোধ'। এই যৌগিক বাক্যের অঙ্গবাক্য দুটি। যথা : (১) লোকটি হয় চতুর। (২) লোকটি হয় নির্বোধ। অঙ্গবাক্য দুটিকে 'p' এবং 'q' দ্বারা প্রতীকায়িত করলে এবং 'অথবা' কে 'v' দ্বারা প্রতীকায়িত করলে উদাহরণটির প্রতীকী রূপ: p v q আকার পাওয়া যায়। এটিই হবে বৈকল্পিক অপেক্ষক।

5 views

Related Questions