1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল'- ভাষণটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সামরিক সরকার আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে। ৩ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করলেও ভুট্টো এ অধিবেশনে যোগ না দেওয়ার ঘোষণা দেন। ভুট্টোর এ যোগদানের অজুহাতে উক্ত অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ দলকে উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়ায় ২ ও ৩ মার্চ ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে হরতাল পালিত হয়। এ হরতালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। ফলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। এমতাবস্থায় ৭ মার্চ এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু এ ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 

4 views

Related Questions