1 Answers

রিফাত তার বন্ধু সিফাতকে বাংলাদেশ সংবিধানের কথা বলল যা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৩ মার্চ 'বাংলাদেশ গণপরিষদ আদেশ' নামে একটি আদেশ জারি করেন। এ আদেশ অনুসারে ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদে নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হবেন। সংবিধান প্রণয়ন করাই গণপরিষদের মূল লক্ষ্য। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট একটি 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। একজন নারী সদস্য এ কমিটিতে অন্তর্ভুক্ত হন। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়। ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। গণপরিষদে বঙ্গবন্ধু বলেন, "এই সংবিধান শহিদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।” বঙ্গবন্ধু মাত্র দশ মাসে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতির জনকের এটা এক অসাধারণ অবদান।

4 views

Related Questions