1 Answers
সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তা হলো জোয়ার-ভাটা।
সিনথিয়া বাবা-মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায়। সন্ধ্যাবেলায় পূর্ণিমার আলোয় সমুদ্রের শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হলেও কিছুক্ষণ পর সমুদ্রের পানি ফুলে ওঠে এবং তীরে প্রচণ্ডবেগে আছড়ে পড়ে। উক্ত সময়ে সমুদ্রের পানিতে যে প্রতিক্রিয়া হয়েছিল তা জোয়ারের তাণ্ডব ব্যতীত আর অন্য কিছুই নয়। প্রাচীনকালে জোয়ার-ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পকাহিনি প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানীগণ মনে করেন যে, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র-সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হয়। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্বে সূর্য অবস্থান করে। ফলে দু তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। আর সিনথিয়া যখন বাবা-মায়ের সাথে কক্সবাজারের সমুদ্র তীরে যায় তখনও ছিল পূর্ণিমা তিথি।
পরিশেষে বলতে পারি, পূর্ণিমার জোয়ারই ছিল সমুদ্রের পানিতে প্রতিক্রিয়ার কারণ।