1 Answers

কামাল বাবা-মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায়। সন্ধ্যাবেলায় সমুদ্রের শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হলেও কিছুক্ষণ পর সমুদ্রের পানি ফুলে ওঠে এবং তীরে তীব্রবেগে আছাড় খায়। উক্ত সময়ে সমুদ্রের পানিতে যে প্রতিক্রিয়া হয়েছিল তা জোয়ারের তাণ্ডব ব্যতীত আর অন্য কিছু নয়।

প্রাচীনকালে জোয়ার-ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পকাহিনি প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানিগণ মনে করেন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র-সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হয়। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্বে সূর্য অবস্থান করে। ফলে দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। পরিশেষে বলা যায়, পূর্ণিমার জোয়ারই ছিল সমুদ্রের পানিতে প্রতিক্রিয়ার কারণ।

5 views

Related Questions