1 Answers
উদ্দীপকের ঘটনা রতন সূত্রের ইঙ্গিত বহন করে ।
রতন সূত্র সুত্ত পিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের খুদ্দক পাঠ গ্রন্থে পাওয়া যায়। দুর্ভিক্ষ ও মহামারি থেকে রক্ষা পেতে রতন সূত্র পাঠ করা হয়।
উদ্দীপকের বৈলতলী গ্রামের দৈব দুর্বিপাক ও দুর্যোগের অনুরূপ ভারতের বৈশালী লিচ্ছবিদের গণরাজ্যে প্রচণ্ড অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। ফলে প্রচুর লোক মারা যায় এবং জীবজন্তুর প্রাণহানি ঘটে। অবশেষে বৈশালীবাসী দুর্ভিক্ষ, অমনুষ্য ও মহামারি-এ তিন উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে রাজার কাছে সমাধান চাইতে গেলে রাজা তথাগত বুদ্ধের শরণাপন্ন হন। বুদ্ধের আগমনে অমনুষ্যগণ পালিয়ে গেল। অতঃপর ভগবান বুদ্ধ আনন্দ স্থবিরকে ডেকে বললেন। স্থবির আনন্দ রতন সূত্র শিখে লিচ্ছবিদের নিয়ে বৈশালীনগর ঘুরে ঘুরে আবৃত্তি করেন।
7 views
Answered