1 Answers
উদ্দীপকের প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। প্রযুক্তিটি জীবজগতে অনেক ভূমিকা রেখেছে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করাহলো-
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসল তৈরি সম্ভব হয়েছে। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত (বিটি ভুট্টা, বিটি ধান), ভাইরাস ও ছত্রাক প্রতিরোধী জাত, আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন ফলের জাত, লবণাক্ত ও খরা সহনশীল জাত উদ্ভাবন সম্ভব হয়েছে। এছাড়া এর মাধ্যমে গবাদি পশুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি, ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসাক্ষেত্রে এই প্রযুক্তির গুণগত মান বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসাক্ষেত্রে এই প্রযুক্তির মাধ্যমে E coli ও ইস্ট থেকে ইনসুলিন তৈরি করা হচ্ছে। এছাড়া ইস্ট থেকে হেপাটাইটিস বি-ভাইরাসের টিকাও এই প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের মাছ (মাগুর, লইট্টা, তেলাপিয়া) এর দৈহিক বৃদ্ধি করা এই প্রযুক্তিতে সম্ভব হয়েছে। আবার এই প্রযুক্তি ব্যবহার করে Pseudomonas এর নতুন জাতের ব্যাকটেরিয়া তৈরি করা হয়েছে। যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করে। উপরে আলোচনা থেকে বলা হয়, রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি আমাদের আশীবাদস্বরূপ।