1 Answers

উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি অর্থাৎ অভিস্রবণ উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে উদ্ভিদ জীবনে অভিস্রবণের গুরুত্ব বর্ণনা করা হলো-

i. পানি পরিশোষণ: উদ্ভিদ মাটি থেকে মূলরোমের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। 

ii. পানি চলাচল: পানির এক কোষ থেকে অন্য কোষে চলাচল অভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

iii . পত্ররন্দ্র উন্মোচন: পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়া পানির অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

iv. প্রস্বেদন: উদ্ভিদের প্রস্বেদনের প্রক্রিয়ার হার অভিস্রবণ প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

v. কোষের স্ফীতি ও বৃদ্ধি: উদ্ভিদকোষের স্ফীতি ও বৃদ্ধি অভিস্রবণের ওপর নির্ভর করে। 

vi. কোষের আকার-আকৃতি: অভিস্রবণ কোষের আকার-আকৃতি ঠিক রাখে।

vi. কোষের আকার-আকৃতি: অভিস্রবণ কোষের আকার-আকৃতি ঠিক রাখে। 

vii. কোষের দৃঢ়তা : নরম কোষগুলো পানি গ্রহণ করে দৃঢ় হয়, যা অভিস্রবণ প্রক্রিয়ায় সংঘটিত হয়। 

viii. পানির সমবণ্টন : মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন কোষে পানির সমবণ্টন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়।

ix. বীজের অঙ্কুরোদগম: অভিস্রবণ প্রক্রিয়ায় বীজ পানি শোষণ করে অংকুরোদগম ঘটায়। তাই বীজের অংকুরোদগমের সাফল্য অভিস্রবণের ওপর নির্ভর করে।

x. রসোত্তলন : অভিস্রবণের ফলে মূলজ চাপের সৃষ্টি হয় যা উদ্ভিদে রসোত্তলনে সাহায্য করে।

6 views

Related Questions