1 Answers

উদ্দীপকে উল্লিখিত অংশ অর্থাৎ ভূণের বিকাশে অমরা বা Placenta এর ভূমিকা বিদ্যমান। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-
ক্রমবর্ধনশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার ও রক্তনালি সমৃদ্ধ অমরা গঠন করে। অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়। এতে ভূণের কোন ক্ষতি হয় না। ভূণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শর্করা, আমিষ, স্নেহ, পানি ও খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে পৌঁছে। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে CO₂ বিনিময় ঘটে। অমরা বৃক্কের মতো কাজ করে। এটি বিপাকের ফলে ভ্রূণের দেহে সৃষ্ট বর্জ্য অপসারণ করে থাকে। অমরা থেকে উৎপন্ন হরমোনও ভ্রূণের নানাবিধ কাজে লাগে। সর্বোপরি, অমরার মাধ্যমে মাতৃদেহ ও ভ্রূণের মধ্যে এমন সম্পর্ক স্থাপিত হয় যে, সকল পদার্থ মাতৃদেহ ও ভ্রূণে আদান-প্রদান ঘটে। পূর্ণাঙ্গ ভ্রূণের প্রসবের সাথে সাথে অমরাও দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। এভাবে, অমরা ভ্রূণের বিকাশে অবদান রাখে।

6 views

Related Questions