1 Answers

ভারতীয় উপমহাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির মর্যাদা ও স্বকীয়তায় এক বিশেষ স্থান দখল করে আছে।

প্রাচীন বাংলায় অসংখ্য মন্দির নির্মাণ করা হয়েছিল। এসব মন্দির সাধারণত ইট দিয়ে নির্মিত হতো। মন্দিরের দেয়ালগুলো থাকত চিত্রাঙ্কিত। কোনো কোনো মন্দির টেরাকোটার কাজ দিয়ে সজ্জিত। ইটের পাশাপাশি দিনাজপুরের বাণগড়ে পাথর নির্মিত এবং চট্টগ্রামের কেওয়ারিতে ব্রোঞ্জের তৈরি মন্দিরের সন্ধান পাওয়া গেছে। মন্দিরের ভিতরের দেবমূর্তি নির্মাণে সাধারণত অষ্টধাতু ও কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো। কোনো কোনো ক্ষেত্রে সোনা ও রূপার ব্যবহারও লক্ষ করা যায়।

4 views

Related Questions